রিফান্ড ও রিটার্ন পলিসি

রহমান বুক শপ থেকে যা বিক্রি হয় সবই ডিজিটাল বই। কেনার পর বইটি সাথে সাথে আপনার অ্যাকাউন্টের লাইব্রেরিতে চালু হয়ে যায়। তাই রিফান্ডের নিয়মটা একটু আলাদা। নিচে পরিষ্কার করে লেখা আছে।

কখন টাকা ফেরত পাবেন

  • পেমেন্ট করেছেন কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে বই আপনার লাইব্রেরিতে চালু হয়নি, এবং আমরা সমস্যাটা ঠিক করে দিতে পারিনি
  • ভুল করে একই বই দুইবার কিনে ফেলেছেন
  • একই অর্ডারের টাকা দুইবার কেটে গেছে
  • আপনি যে বই কিনেছেন সেটি না দিয়ে অন্য বই দেওয়া হয়েছে এবং ঠিক করে দেওয়া যায়নি

কখন টাকা ফেরত দেওয়া হয় না

  • বই পড়া শুরু করার পর মত পরিবর্তন হলে
  • বইয়ের বিষয়বস্তু পছন্দ হয়নি বলে (প্রতিটি বইয়ের পাতায় বিষয়সূচি ও নমুনা পাতা দেওয়া আছে, কেনার আগে দেখে নিন)
  • আপনার ইন্টারনেট বা ডিভাইসের সমস্যার কারণে পড়তে না পারলে
  • PDF ডাউনলোড বা ছাপানো বই আশা করে অনলাইন রিড এডিশন কিনলে (প্রতিটি এডিশন আলাদা, পণ্যের পাতায় স্পষ্ট লেখা আছে)

কীভাবে আবেদন করবেন

পেমেন্টের ৭ দিনের মধ্যে ইমেইল করুন RahmanMarkets@gmail.com ঠিকানায়। সাথে লিখুন:

  • অর্ডার নম্বর
  • বিকাশ বা পেমেন্টের TXN ID
  • যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন
  • সমস্যাটা কী, সংক্ষেপে

কত সময় লাগে

আবেদন পাওয়ার ৩ কর্মদিবসের মধ্যে আমরা জানাব। রিফান্ড অনুমোদন হলে ৭ কর্মদিবসের মধ্যে যে নম্বর থেকে টাকা এসেছিল সেই নম্বরেই ফেরত পাঠানো হবে।

তার আগে একবার বলুন

বেশিরভাগ সমস্যা আসলে লগইন বা অ্যাক্সেস নিয়ে, আর সেটা কয়েক মিনিটেই ঠিক করা যায়। রিফান্ড চাওয়ার আগে একবার ইমেইল বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমরা দেখে দিচ্ছি।

ইমেইল: RahmanMarkets@gmail.com